কুড়িগ্রামে দুর্যোগ কবলিত তিন ইউনিয়নে উদ্ধার উপকরণ বিতরণ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০২:২৫ পিএম
কুড়িগ্রামে দুর্যোগ কবলিত তিন ইউনিয়নে উদ্ধার উপকরণ বিতরণ

কুড়িগ্রামে দুর্যোগ কবলিত উলিপুর উপজেলার হাতিয়া, বুড়াবুড়ি ও বেগমগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে তৃতীয় দফায় উদ্ধার উপকরণ সামগ্রি বিতরণ করা হয়। এসব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান, দাতা সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের এরিয়া ম্যানেজার খন্দকার আবু তাহের মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র টেকনিক্যাল অফিসার আসিফ আরাফাত, স্থানীয় সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপপরিচালক মো. মইনুল হক, সেন্ট্রাল মনিটরিং অফিসার ভূদেব কুমার রায়, প্রজেক্ট ম্যানেজার শাহ আলম, প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর আলম, হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হক,  হাতিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ সরকার, বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্বাস আলী, বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া প্রমুখ।

স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপপরিচালক মো. মইনুল হক জানান, 'বাংলাদেশের জলবায়ু সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপ' প্রকল্পের আওতায় হাতিয়া, বুড়াবুড়ি ও বেগমগঞ্জ ইউনিয়নের দুর্যোগ কবলিত মোট ৯টি ওয়ার্ডে এসব উপকরণ বিতরণ করা হয়। যা ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির রক্ষণাবেক্ষণে থাকবে। উপকরণ সামগ্রীর মধ্যে আমরা উদ্ধার বক্স, স্ট্রেচার, হ্যান্ডমাইক, লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্সলাইট, প্রাথমিক চিকিৎসার বাক্স ও উপকরণ, দঁড়ি, নাইফ দা, করাত, তালাচাবি, হ্যাকস ব্লেড, পরিমাপ ফিতা, ৯টি পতাকা, হুইল চেয়ার, রেইনকোট, ত্রিপল ও বড় ট্রাংক সরবরাহ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ জানান, ধরলা ও ব্রহ্মপূত্র নদ বেষ্ঠিত এই তিন ইউনিয়নের বন্যা কবলিত ৯টি ওয়ার্ডে উদ্ধার উপকরণ বিতরণ করায় আগাম সতর্কতাসহ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সতর্কতামূলক বার্তা প্রচার করতে পারবে। বন্যাকালীণ সময়ে উদ্ধারসহ নানাভাবে দুর্যোগ কবলিতরা সহায়তা পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে