ভীমরুলের কামড়ে আহত সৈয়দপুর থানার ওসি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:৪২ পিএম
ভীমরুলের কামড়ে আহত সৈয়দপুর থানার ওসি

নীলফামারীর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা তার সরকারি বাসভবনে ভীমরুলের কামড়ে আহত হয়েছেন। পরে তিনি চিকিৎসা গ্রহণ করে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।

জানা গেছে, সরকারি বাসভবনে অবস্থানকালে ভীমরুলের কামড়ে আহত হন ওসি রেজাউল করিম রেজা। এরপর তিনি চিকিৎসা নেন।  এদিকে, ওসি মোঃ রেজাউল করিম রেজার দ্রুত সুস্থতা কামনা করেছেন সৈয়দপুর থানার পুলিশ সদস্যসহ তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা তাঁর সুস্বাস্থ্য ও দ্রুত স্বাভাবিক কর্মজীবনে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রেজা জানান,বাসার পাশে ভীমরুল তার বাসা বাঁধেন। হঠাৎ করে কয়েকটি ভীমরুল এক সাথে সামনে উড়তে থাকে। এক পর্যায় এদের মধ্যে থেকে একটি ভীমরুল আমাকে কামড় দেয়। বিষাক্ত ওই ভীমরুলের কামড়ে শরীর ফুলে যায় এবং প্রচন্ড ব্যথা অনুভুত হয়। পরে একজন চিকিৎসকের সেবা নিয়ে বাসায় আছি। এখন অনেকটা সুস্থবোধ করছি।

আপনার জেলার সংবাদ পড়তে