চরভদ্রাসন দুর্গম চরাঞ্চল উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন এমপি বাবুল

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ পিএম
চরভদ্রাসন দুর্গম চরাঞ্চল উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন এমপি বাবুল

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চল  উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেছেন, “ চরাঞ্চলের মানুষের জীবন যাত্রারমান উন্নয়ন, চিকিৎসাসেবা প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সম্প্রসারন, শিক্ষা ব্যাবস্থা সম্প্রসারন, খেলার মাঠ নির্মান ও নদী ভাঙন রোধ সহ যাবতীয় উন্নয়ন করা হবে। চরের মানুষের কষ্টের কথা স্মরণ তরে এমপি বলেন, আপনারা দুর থেকে বিএনপিকে ভালোবেসে আমাকে ভোট দিয়েছন। আপনাদের দুঃখ ঘোচানোর দায়িত্ব এখন আমাদের। চরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আমার কাছে যেতেও না পারেন তবে আমার নেতাকর্মীর কাছে বার্তা পৌছে দিবেন। সেই কাজ হয়ে যাবে। আর যদি কাজ না হয় তাহলে বুঝবেন আমার কাছে বার্তা পৌছায়নি “।  

গত শনিবার দুপুরে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের গোপালপুর আশ্রয়ন কেন্দ্রে আয়োজিত বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত চরবাসীদের এসব প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা বিএনপি নেতা মনজুরুল হক মৃধা এবং চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা।

এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, বিএনপি নেতা মোঃ শাহজাহান শিকদার, আব্দুল কুদ্দুস আলী, মোস্তফা কবির, এস এম ফরহাদ, ইয়াকুব আলী, ফারুক হোসেন মৃধা, গোলাম মোস্তফা, রহমত দেওয়ান, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাশেদ আল ফারুকী ও ছাত্রদলের কলেজ শাখার সভাপতি আলামিন মোল্যা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, “ চরাঞ্চল উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চরাঞ্চলের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে চাহিদাপত্রের মাধ্যমে তাঁর কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। যাতে করে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যায়। আর নদী ভাঙন রোধের বিষয়ে প্রধান অতিথি বলেন, আগামী বছর নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে করে চরের মানুষগুলো শান্তিতে জীবন যাপন করতে পারে সে ব্যাবস্থা নেওয়া হবে ”।

আপনার জেলার সংবাদ পড়তে