ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর কালীগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ১০৪টি পুজা মন্ডবে দূর্গাপূজা অনুষ্টিত হইবে। গত বছরের তুলতায় এবছর ৩ টি মন্ডবে বেশি পুজা অসুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভাতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।
কালীগঞ্জ উপজেলা নিবাহী অফিসার জানান, এ বছর সুষ্টু ও শান্তিপূর্ন পরিবেশে দূর্গাপূজা উদযাপন লক্ষে প্রতিটি পুজা মন্ডবে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। পুজামন্ডব গুলিতে ধর্মীয় শৃংখলা বজায় রাখতে ডিজে গান বন্ধসহ আইন শৃংখলা নিয়ন্ত্রনে নানা পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়া যে কোন সমস্যা সমাধানে উপজেলা পরিষদে সার্বক্ষনিক একটি মনিটরিং সেল খোলা থাকবে।
পূজা উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় গৃহিত পদক্ষেপ বিষয়ে থানার ওসি জুলফিকার আলী বলেন, প্রতিটি পূজা মন্দিরে ৬ থেকে ৮ জন আনছার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। কালীগঞ্জ পৌরসভা এলাকায় ১ জন রুলিশের এস আই ও ১ জন এ এস আই এর নেতৃত্বে থানা পুলিশের ৩ টি টহল টিম এবং প্রতিটি ইউনিয়নে একইভাবে একটি করে টিম সার্বক্ষনিক টহলে থাকবে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্টিত সভাতে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা তবিবর রহমান মিনি, ইসরাইল হোসেন. রেজাউল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর রহামন মিলন, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ প্রমুখ।