বান্দরবানের থানচিতে জিপ উল্টে নিহত ২ পর্যটক

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৬:১৬ পিএম
বান্দরবানের থানচিতে জিপ উল্টে নিহত ২ পর্যটক

বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার বিকেলে উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে তিন্দু সড়কে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হতাহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। হতাহতের সংখ্যা ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে