ভৈরবে মুখ-হাত-পা বাধা প্রবাসীর মরদেহ ঝুলছিল গাছের ডালে

এফএনএস (আদিল উদ্দিন আহমেদ; ভৈরব, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৪ পিএম
ভৈরবে মুখ-হাত-পা বাধা প্রবাসীর মরদেহ ঝুলছিল গাছের ডালে

কিশোরগরঞ্জ ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার নয়াহাটিতে মুখ-হাত-পা বাধাঁ অবস্থায় এক প্রবাসী যুবকের বাড়ি গাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে গ্রামের কৃষক সাত্তার মিয়ার ছেলে মো: রোকন (২৫) । রোকন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন,গতএক মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। 

এলাকাবাসী জানান,আজ মঙ্গলবার সকালে বাড়ির একটি গাছে প্রবাসী রোকনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। তখন রোকনের মুখ-হাত-পা রসি দিয়ে বাধাঁ ছিল । পুলিশ মরদেহ উদ্ধার করে লাশ থানায় নিয়ে আসে ।

বাবা সাত্তার মিয়া জানান, আজ মঙ্গলবার রোকন বন্ধুদের সাথে কক্রবাজার যাওয়ার কথা ছিল। কিন্তুু কি কারনে কারাঁ তার ছেলেকে হত্যা করল এ বিষয়ে তিনি বুঝে উটতে পারছেন না ।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে,ময়নাতদন্তের জন্য কিশোরগরঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশের বিশেষ তিনটি টিম কাজ করছে। আশা করছি দ্রুত হত্যার প্রকৃত রহ্যস উদ্ঘাটন করতে পারব।

আপনার জেলার সংবাদ পড়তে