মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সমাবেশ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৩ পিএম
মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সমাবেশ
মোহনপুরে আনসার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার বরইকুঁড়ি আনসার ও ভিডিপি ক্লাবে সমাবেশে। মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান পিভিএমএস এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আনসার -ভিডিপির মাদক বিরোধী এই সমাবেশে বরইকুড়ি গ্রামের প্রায় ২০০ জন সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা মাদকের কুফল ও মাদক প্রতিরোধে করনীয় সম্পর্কে আলোচনা করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে মাদক বিরোধী ও মাদকের বিস্তার রোধে আনসার ও ভিডিপি সদস্যদের করনীয় সম্পর্কে আলোচনা করেন। সমাবেশে শেষে মোহনপুরের প্রধান প্রধান সড়কে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও লিফলেট বিতরণ করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা। এ সময় মোনপুর এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা আনসার-ভিডিপি সদস্যদের মাদকের বিরুদ্ধে এ জনসচেতনতা মূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আপনার জেলার সংবাদ পড়তে