নওগাঁর পোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ২০৬ পিস ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কামাল উদ্দীনের হাতে এসব ডেঙ্গুকিট তুলে দেন। কিট হস্তান্তরকালে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ডেঙ্গু এর সঠিক ডায়াগনস্টিক ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের দ্রুত সনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে। ডেঙ্গুকিট উপজেলা প্রশাসনের নিজ উদ্যেগে দেওয়া হয়েছে এবং কোন মানুষ ডেঙ্গুরোগে আক্রান্ত কিনা হাসপাতালে বিনামূল্যে তা পরীক্ষা করা যাবে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।