নাংগলকোট মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক

জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ: এমপি মোবাশ্বের

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩১ পিএম
জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ: এমপি মোবাশ্বের

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক; এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশের মধ্যে সেরা হওয়ায় আমি মুগ্ধ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন আছে পড়া লেখা নাই কিন্তু নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় ভালো ভবন না থাকলেও ভালো রেজাল্টে এগিয়ে। কথাগুলো বলছিলেন কুমিল্লা ১০(নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি আরো বলেন - এ মাদ্রাসা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া গৌরবের এবং ফাযিল পরীক্ষায় তাসলিমা আক্তার নামের যে ছাত্রী সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে এ বিয়ে না হয়ে গেলে তার দায়িত্ব আমি নিতাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অহিদুর রহমান খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনূর ইসলাম,গভর্নিং বডির সহসভাপতি নুরুল আমিন জসিম,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম,সাবেক পৌর কাউন্সিলর মুকুল মজুমদার ও

মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন প্রমুখ।  অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মাসউদুল ইসলাম ও সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন।  অনুষ্ঠান শেষে দাখিল,আলিম ও  ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি প্রাপ্ত  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে