সাটুরিয়ায় প্রশিক্ষণার্থীর মাঝে ভাতা বিতরণ

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) :
| আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৮ পিএম | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৮ পিএম
সাটুরিয়ায় প্রশিক্ষণার্থীর মাঝে ভাতা বিতরণ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়  প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিনি সভাকক্ষে মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে  প্রশিক্ষণার্থীদের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী ৫০ শতাংশ হারে জনপ্রতি ৩ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

ভাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, নারীদের দক্ষতা বৃদ্বির জন্য “মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (ডঞঈ)-এর দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের আওতায় সরকারি এ সহায়তা ২৮ জন শেলাই প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সেলাই মেশিনও বিনামূল্যে বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে