মাধবপুরে ৩ হাজার ৮০০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৫:৫৮ পিএম
মাধবপুরে ৩ হাজার ৮০০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৯ এক প্রেস বিঞ্জপ্তিতে জানান-রবিবার ভোর রাতে র‌্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী সাগরিকা পরিবহনযোগে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে।

এ সময় যাত্রীবাহী সাগরিকা পরিবহন থামিয়ে তল্লাশিকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা এলাকার মোঃ আফজাল মিয়া (৪০) এবং খুলনার পাইকগাছা উপজেলার পাইকগাছা এলাকার মারুফা আক্তার (২৬)আটক করে। পরে তল্লাশি কালে তাদের কাছ থেকে ২০টি কালো রঙের বায়ুরোধক পলিথিন জিপার প্যাকেটের ভেতরে রাখা ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে