ভালুকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ‘আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডার নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
২৫ আগষ্ট বিকালে ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহাবুব আরিফিন রাফির নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ,নোংরা ও পচা বাসী মিষ্টি তৈরীর উপকরন পাওয়ায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্যানিটারি ইনেপেক্টর শামসুল আলম রমিজ, শাহাব উদ্দিন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।