শ্রীবরদী সদর ইউপি পরিদর্শনে শেরপুরের জেলাপ্রশাসক

শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর: | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম
শ্রীবরদী সদর ইউপি পরিদর্শনে শেরপুরের জেলাপ্রশাসক
ছবি: FNS

শেরপুর জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন  করেছেন । সোমবার (১৬ নভেম্বর) পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের পরিচ্ছন্ন, গোছানো ও মনোরম সবুজ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নাগরিক সেবার মানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী মনীষা আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে