জড়িতরা এখনও আইনের আওতায় আসেনি

ফুলবাড়ীতে ইসলাম ধর্ম অবমাননাকর দুটি ঘটনা নিয়ে তোলপাড়

এফএনএস; ফুলবাড়ী, কুড়িগ্রাম: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩২ পিএম
ফুলবাড়ীতে ইসলাম ধর্ম অবমাননাকর দুটি ঘটনা নিয়ে তোলপাড়
ছবি: FNS

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদের ভিতর বাহিরে গরুর গোবর ছিটিয়ে মুছল্লীদের নামাজ পড়ার প্রতিবন্ধকতা ও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের মূল ফটকে কোরআন শরীফের পাতা বিকৃত করা ফটোকপি ঝুলানো তার সাথে সিনেমার ছবির পোস্টার সাটানোর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখনও জড়িতরা আইনের আওতায় না আসায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২৪ ঘন্টার ব্যবধানে ইসলাম ধর্মের অবমাননাকর এই ন্যাক্কারজনক দুটি ঘটনায় জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় এমন অবমাননাকর ঘটনা আরও ঘটতে এমনি আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা জরুরি।
এই ইসলাম ধর্ম অবমাননাকর দুইটি ঘটনার মধ্যে শনিবার (১৪ নভেম্বর) ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী বটতলা মুছল্লীপাড়া জামে মসজিদে গোবর ছিটিয়ে মসজিদের ভিতর বাহির অপবিত্র করা হয়। এখানে ওইদিন ফজরের নামাজ পড়তে পারেনি মুছল্লীরা।
মসজিদের মুয়াজ্জিন ছাবেদ আলী সাংবাদিকদের জানান, তিনি প্রতিদিনের মতো শনিবার ভোরে বটতলা মুছল্লীপাড়া জামে মসজিদে ফজরের নামাজের আজান দেয়ার জন্য মসজিদে চলে আসেন। এ সময় তিনি মসজিদ ঢুকতে পান মূল ফটকে গোবর ছড়িয়ে ছিটিয়ে আছে।
অন্যদিকে মসজিদে গোবর ছিটানোর ২৪ ঘন্টার ব্যবধানে রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের মূল ফটকে দেখা মিলে কোরআন অবমাননাকরের আরেক দৃশ্য। এখানে কোরআন শরীফের পাতা বিকৃত কওে ফটোকপি ঝুলানো হয়। এর সাথে সিনেমার ছবির পোস্টার সাটানো হয়। সাটানো কোরআনের পাতার আয়াত গুলোতে আগুনে পোড়ানো চিহৃ দেখা যায়।
ফুলবাড়ী উপজেলা ইমাম ও ওলামা কল্য্ণা পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ ইব্রাহীম খলিল জানান, ইসলাম অবমাননাকারীরা ফুলবাড়ীতে ২৪ ঘন্টার ব্যবধানে দুটি ঘটনা ঘটিয়ে দেখতেছে মুসলমানরা জাগে কিনা। এটা দুষ্কৃতকারীদের দুঃসাহস। এর বিরুদ্ধে সন্ধ্যার পর উপজেলা ইমাম ও ওলামা কল্য্ণা পরিষদের সদস্যরা আলোচনায় বসবে বলেও জানান তিনি।
স্থানীয় গণমাধ্যমকর্মী ছদরুজ্জামান জানান, ফুলবাড়ীতে ইসলাম ধর্ম অবমাননার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। তা না হলে এরা আরও বড়ধরণের ইসলাম ধর্ম আবমননাকর ঘটনা ঘটিয়ে সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করবে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার নবাগত ওসি কামাল হোসেন ইসলাম ধর্ম অবমানকর দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদে গোবর নিক্ষেপের ঘটনা ও উপজেলা প্রশাসনের মূল ফটকে কোরআন শরীফের পাতা বিকৃত করা ফটোকপি ঝুলানো তার সাথে সিনেমার ছবির পোস্টার সাটানোর ঘটনায় সিসিটিভির ভিডিও সংরক্ষণসহ তদন্ত চলছে। চেষ্টা কর হচ্ছে। এখনও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের আইনের আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে