শিক্ষামন্ত্রীর বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন, সবার কাছে দোয়া প্রার্থনা

মিজানুর রহমান; চাঁদপুর: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:০৩ পিএম
শিক্ষামন্ত্রীর বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন, সবার কাছে দোয়া প্রার্থনা
ছবি: FNS

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির বড় ভাই এটিএম রেজাউল হক রতন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৭ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রতিদিনের মতো শনিবার(১৪ নভেম্বর) হাসপাতালে গিয়ে তাঁর বড় ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। বড় ভাইয়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন শিক্ষামন্ত্রী।

আপনার জেলার সংবাদ পড়তে