কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আ.লীগের আহবায়ক কমিটি গঠণ

এফএনএস; বরিশাল প্রতিবেদক: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:৫৩ পিএম
কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আ.লীগের আহবায়ক কমিটি গঠণ
ছবি: FNS

কার্যক্রম নিষিদ্ধ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়াকে আহবায়ক করা হয়েছে। এছাড়া ছয়জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন-কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, মাসুম মল্লিক খোকন, জামাল হোসেন বাচ্চু ও ফরহাদ হোসেন মুন্সী।
২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনকে ১নং সদস্য এবং বির্তকিত সাবেক পৌর মেয়র ও সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানকে ২২ নম্বর সদস্য করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ১৪ নভেম্বর কমিটির অনুমোদন দিয়েছেন। সংগঠনের কার্যক্রমকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহবায়ক মনির হোসেন মিয়া হোয়াটসঅ্যাপে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-এইচ.এম হারুন, সৈয়দা মনিরুন নাহার মেরী, আব্দুর রব হাওলাদার, শাজাহান প্যাদা, নুর আলম সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, মোঃ জাহাঙ্গীর মোল্লা, সুশীল করাতি, কবির হোসেন খান, কৃষ্ণ কান্ত দে, মো. আলমগির হোসেন কবিরাজ, মতলেব মাতুব্বর, মেজবা উদ্দিন শরীফ ফিরোজ, মো. মিজানুর রহমান, ফারুক হোসেন বেপারী, অ্যাডভোকেট শাহিদা আক্তার, সৈয়দ মাহাবুব আলম ও রেজাউল করিম টিটু।
অপরদিকে কমিটি গঠণের প্রেসবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পরে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গৌরনদীর বহুল বির্তকিত ও দানবখ্যাত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনবারের সাবেক পৌর মেয়র হারিছুর রহমানকে দলীয় পদ থেকে বাদ দেয়ায় দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা ফেসবুকে উল্লাস প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে