পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। ১৪ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার ছোটদাপ গ্রামের নিজ বাসার কাছে তারা মাদক সেবন করছিল। আটোয়ারী থানা পুলিশ খবর পেয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আটোয়ারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার। সাজাপ্রাপ্ত দুই যুবক উপজেলা ছোটদাপ গ্রামের ফারাজ উদ্দিনের পুত্র মোঃ পারভেজ মোশারফ (২৪), অপরজন একই গ্রামের মৃত মানিক ইসলামের পুত্র রাতুল (২৪)।তাদেরকে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।