কিশোরগঞ্জের নিকলীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৬৮ পিছ ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রির নগদ টাকা সহ মোছাঃ রানু বেগম (৩৫) কে নিকলী থানা পুলিশ গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে থানা পুলিশের একটি দল উপজেলা সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রাম হতে তাকে ধৃত করা হয়। নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইশতিয়াক আহমেদ এর নিদের্শনায় এসআই নোমান খান, এএসআই আমির হামজা সহ পুলিশ সদস্যগণ বিশেষ অভিযান চালান। এ ঘটনায় নিকলী থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।