বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপের জার্সি ও ট্রফি উন্মোচন

মো: শাহজাহান স্বপন; বিশেষ প্রতিনিধি, ঢাকা:
| আপডেট: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ পিএম | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ পিএম
বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপের জার্সি ও ট্রফি উন্মোচন
ছবি: FNS

বাংলাদেশের ব্যাংকিং খাতের ক্রীড়া সংস্কৃতি ও সহকর্মীসুলভ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে আসন্ন ‘বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপ-২০২৬’-এর জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
আজ রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চ্যাম্পিয়নশীপের অফিসিয়াল জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ১৩টি অংশগ্রহণকারী ব্যাংকের প্রতিনিধিরা, বিভিন্ন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সভাপতি জনাব মোঃ রাশেদ আকতার জানান, আগামী ১৩, ১৯ ও ২০ জুন ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রথমবারের মতো ব্যাংকারদের দ্বারা আয়োজিত ‘বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপ-২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, এই আয়োজন ব্যাংকিং খাতে একটি নিয়মিত ও বাৎসরিক ক্রীড়া ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তরুণ ব্যাংকারদের মধ্যে ক্রীড়া চর্চা আরও উৎসাহিত করবে। এছাড়াও তিনি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক জনাব রশীদ-উন-নবি জানান, এবারের প্রতিযোগিতায় দেশের মোট ১৩টি ব্যাংকের দল অংশগ্রহণ করবে। ফুটসাল টুর্নামেন্টটি কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং অংশগ্রহণকারী ব্যাংকারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শারীরিক সুস্থতা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী দলকে শুভকামনা জানানো হয় এবং একটি সফল ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে