কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৪:২৩ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: FNS

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-দপ্তর সম্পাদক আলমগির মিনা (৬৪) এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে (৪৬) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগির মিনা উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার মৃত আব্দুল মালেক মিনার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। এছাড়া গ্রেপ্তার নান্নুর মল্লিক উপজেলার রানাগাতী গ্রামের আব্দুল সোবহান মল্লিকের ছেলে। তিনি শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগির মিনা এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে