চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

এফএনএস | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম
চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ছবি: FNS

চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সুত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বাকী বাজারে উপজেলা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের শাহ ট্রেডার্সে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের শাহ ট্রেডার্সকে ১ হাজার ও কোম্পানি প্রতিনিধিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল কীটনাশকগুলো জব্দ করা হয়।

চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপনার জেলার সংবাদ পড়তে