মাদারীপুরে ইউপি নির্বাচন ঘিরে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা

এস. এম. রাসেল; মাদারীপুর: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০১:০৫ পিএম
মাদারীপুরে ইউপি নির্বাচন ঘিরে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা
ছবি: FNS

মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী ওলামাদলের মাদারীপুর জেলার যুগ্ন—আহ্বায়ক মাওলানা শরীফ সাইফুল নেছারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচিতি করার জন্য বিএনপি, ওলামাদল ও অঙ্গ—সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মস্তফাপুর ইউনিয়ন বড় বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে মাদারীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রায়হান হাওলাদার সঞ্চালনা করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ওলামাদলের মাদারীপুর জেলার আহ্বায়ক মাওলানা শরীফ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী ওলামাদলের মাদারীপুর জেলার সিনিয়র যুগ্ন—আহ্বায়ক মুফতি তোফাজ্জল হোসেন আজাদি, যুগ্ন—আহ্বায়ক ইয়াসিন খান শামীম, যুগ্ন—আহ্বায়ক মাওলানা নুরুজ্জামান, জাতীয়তাবাদী ওলামাদলের মাদারীপুর সদর উপজেলা আহ্বায়ক হাফেজ মাওলানা ইমরুল কায়েস, মস্তফাপুর ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ রাজিম শিকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির মোল্লা প্রমুখ।
সভাপতিত্ব করেন স্থানীয় মো. আব্দুস সালাম। সভায় মস্তফাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পেশাজীবী, ছাত্র ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান বক্তার বক্তব্যে মাওলানা শরীফ মিজানুর রহমান বলেন, তারা বিভাজনে বিশ্বাস করেন না; বরং ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আসন্ন নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সমৃদ্ধ, উন্নত ও পরিচ্ছন্ন মস্তফাপুর ইউনিয়ন গড়ে তুলতে কাকে প্রয়োজন, তা জনগণই নির্ধারণ করবে।

মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী ওলামাদলের মাদারীপুর জেলার যুগ্ন—আহ্বায়ক মাওলানা শরীফ সাইফুল নেছারী কে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত এবং চাহিদাকে গুরুত্ব দিতে দলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে