গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, জানেন না ওসি

মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০২:৫৩ পিএম
গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, জানেন না ওসি
ছবি: FNS

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়েম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রাত (সোমবার) ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সায়েম। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। গুরুতর অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, "বিষয়টি সম্পর্কে আমি এখনও কিছুই জানি না। থানায় এই সংক্রান্ত কোনো খবর বা অভিযোগ আসেনি।"

আপনার জেলার সংবাদ পড়তে