জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:৪৯ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রা
ছবি: FNS

জাতীয় বিপ্লব ও  সংহতি দিবস উপলক্ষ্যে রবিবার সকালে নড়াইলের   লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও  সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিশাল শোভাযাত্রা জয়পুর ঈদগাহ মোড় থেকে বের হয়। লোহাগড়া বাজার এলাকা প্রদক্ষিণ শেষে জয়পুর মোড়ে শোভাযাত্রা টি পথসভার মাধ্যমে শেষ হয়।

এসময় নড়াইল জেলা বিএনপির   সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ফেরদৌস রহমান,লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজি সুলতানুজ্জামান সেলিম,  পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন,  মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদ আলম শিপলু সহ যুবদলের ছাত্রদলের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে