করবো সমবায় গরবো দেশ সবার জন্য বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে কাউখালী উপজেলা সমবায় অফিস আয়োজিত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮নভেম্বর রবিবার, সকাল ১০টা উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবির, বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক সমবায় সমিতির সভাপতি শামসুর রহমান মিজান, ইমাম সমবায় সমিতির সভাপতি মাওলানা এবাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সন্ধ্যা সমবায় সমিতির সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সমবায় সমিতির নেতা মোঃ সাইদুল ইসলাম, মোঃ শামসুর রহমান মিল্টন সহ উপজেলার ৩৭ টি সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।