গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি

শহীদ জিয়াউর রহমানের আদর্শ কখনোই মুছে ফেলা যাবে না

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৮:০১ পিএম
শহীদ জিয়াউর রহমানের আদর্শ কখনোই মুছে ফেলা যাবে না
ছবি: FNS

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। গতকাল শনিবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে রাউজান তাপবিদ্যু কেন্দ্রে সমবেত হয়ে নেতবৃন্দরা এক বিশাল শোভা যাত্রার মাধ্যমে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগির। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, সীমান্তের ওপার থেকে হুমকি-ধমকি কিংবা নানা ধরনের হুঙ্কারে জাতীয়তাবাদী শক্তি ভীত নয়। এ দেশের মাটিতেই আমাদের জন্ম, এ দেশের মাটিতেই আমাদের মৃত্যু হবে। এ দেশের মাটিই আমাদের ঠিকানা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকবে বলে আমড়া বিশ্বাস করি।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহমেদ হোসেন তালুকদার, সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল হুদা চেয়ারম্যান, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজার মিয়া, জেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শহীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, বিএনপি নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজি সরোয়ার খান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তছলিম উদ্দীন ইমন, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজান শাহীল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, রাউজান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ফরিদ, বিনাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, যুবদল নেতা নাজিম উদ্দিন, এম.এ করিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি নেজাম উদ্দীন চৌধুরী ও লিমন চৌধুরী বাপ্পা, যুগ্ম সম্পাদক পারভেজ আলম, মোহাম্মদ নোমান, সহসাংগঠনিক সম্পাদক পারভেজ রানা, বিনাজুরী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাদল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন মোরশেদ চৌধুরী, সামাজিক প্রতিনিধি জদু বড়ুয়া, যুবদল নেতা রাশেদুল আমিন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে