সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৫:১৩ পিএম
সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  বিএনপির আলোচনা সভা
ছবি: FNS

নোয়াখালীর সেনবাগে মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সকালে সেনবাগ পৌরসভার জেলা পরিষদ মার্কেটের সামনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহীদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু, হুমায়ুন কবির হুমু, মিয়া মোহাম্মদ ইলিয়াস, বাহার উল্লাহ বাহার, গোলাম মোস্তফা  মোস্তফা,  আবদুর রহমান চেয়ারম্যান, সাখাওয়াত হোসেন, ইকরামুল হক সোহাগ, জাফর উল্লাহ খান, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, সেলিম চৌধুরী, সানজিদ কামাল,  শাহাদাত হোসেন খান সাধন, মোঃ হারুন, জহিরুল ইসলাম জহির, যুবদল নেতা মহিন উদ্দিন মহিন, সুলতান সালাহউদ্দিন লিটন, নুরনবী রাজু, মোকারম হোসেন, এমাম হোসেন, কামরুল হাসান তুহিন, সামছুল হক সামু, গাজি খোকন, এমরান হোসেন স্বপন ও ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহ প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে সকাল থেকেই উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে জড়ো হন। পরে প্রধান অতিথি সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সেনবাগ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে