সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাতিশালা ব্রিজ নামক স্থানে একটি চৌকশ বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ আল আমিন (২৬), পিতা- লিটন মন্ডল, গ্রাম- ময়রামপুর, থানা- দৌলতপুর,কুষ্টিয়াকে ভারতীয় ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (উনত্রিশ হাজার চারশত) টাকা। অপরদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা উত্তর মাঠ নামক স্থানে একটি চৌকশ বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২,৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (দশ লক্ষ্য ছত্রিশ হাজার পাঁচশত পঁচাশি) টাকা। উভয় অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (দশ লক্ষ্য পঁয়ষট্টি হাজার নয়শত পঁচাশি) টাকা। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।