জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন অনুষ্ঠাতব্য

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন অনুষ্ঠাতব্য

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন অনুষ্ঠাতব্য শোভাযাত্রায় অংশ নিতে রাজধানী  ঢাকায় জড়ো হয়েছেন নড়াইল ও  লোহাগড়ার কৃষকদল নেতাকর্মীরা। সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নড়াইল জেলা শাখার সদস্য সচিব  শোয়েব মিনা এবং  কৃষকদল  লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক  মেজবাহ উদ্দিন পারভেজ ও সদস্য সচিব  মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে ৭৫ সদস্যের একটি দল শনিবার সকালে ঢাকায় অবস্থান নিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন কৃষকদল লোহাগড়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মফিজুর রহমান কাকা মিয়া,  লোহাগড়া পৌর কৃষক দলের সাবেক আহবায়ক শরীফ নাজমুল হুদা, সাবেক সদস্য সচিব মোঃ রাজু মোল্যা, জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ইকবাল হাসান শিমুল,  জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা  শাখার প্রচার সম্পাদক কাজি আল মামুন প্রমুখ।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  প্রধানমন্ত্রী তারেক রহমান এর  নেতৃত্বাধীন রাজধানীর ঢাকার শোভাযাত্রায় অংশ নিতে জাতীয়তাবাদী কৃষকদল নড়াইল জেলা শাখার সদস্য সচিব শোয়েব মিন এর নেতৃত্বে অপর একটি দল অংশ নেবে। সূত্র জানায়,  আজ শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।  এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কে ঘিরে দলের নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে