কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৩:৪৭ পিএম
কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফন কার্যক্রমে স্বাধীনতা বিরোধীদের বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন মুক্তিযোদ্ধারা।বৃহস্পতিবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, বীরমুক্তিযোদ্ধা স্বাধীনতা অর্জনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের যথাযথ সামাজিক  মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। কিন্তু, স্বাধীনতা বিরোধীরা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফনে বাধা দিয়েছে। যা একটি স্বাধীন দেশে কাম্য নয়। এমন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান মুক্তিযোদ্ধারা। তারা ওই ঘটনার সুষ্ট তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিও জানান।বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। 

মানববন্ধনে বক্তব্য রাখেন,কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা হুমায়ুন , রইচ উদ্দিন ও সফর আলীসহ অন্নান্য মুক্তিযোদ্ধাগন।

আপনার জেলার সংবাদ পড়তে