গজারিয়ার বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মনোনীত

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটি গঠন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৪:৪১ পিএম
পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটি গঠন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের  বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মনোনীত। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। জ্বালানি ও পেট্রোলিয়াম খাতের ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে হেলাল উদ্দিন ভূঁইয়ার অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন গজারিয়ার স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সন্তান হেলাল উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে জ্বালানি ও পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসায়িক অঙ্গনে তাঁর সততা, দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার মূল্যায়ন স্বরূপ সংগঠনটির ঢাকা বিভাগীয় কমিটিতে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রতিক্রিয়ায় নবমনোনীত সহ-সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়া কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যেন আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। পেট্রোল পাম্প মালিক ও ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং এই খাতের সার্বিক উন্নয়নে আমি সদা সচেষ্ট থাকব।" এদিকে হেলাল উদ্দিন ভূঁইয়া ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গজারিয়াসহ মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে