বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে "নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম" এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম সভাপতি সাংবাদিক সামছুউদ্দিন ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠান শুরুতে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর আহ্বায়ক কমিটির সদস্য নকিব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি চেয়ারম্যান আফসানা ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধূরী, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, চট্রগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয় উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক বেলায়েত হোসেন ভুলু, নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম আজীবন সদস্য লায়ন ইলিয়াস মজুমদার, হাজী জসিম উদ্দিন ও আফসার উদ্দিন শিপন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।