নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম
নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ মো. কবির হোসেন (১৮) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার কোচপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটক কবির হোসেন উপজেলার পূর্ব সমচূড়া গ্রামের মৃত মোর্শেদের ছেলে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কবির হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে। জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে