বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পিএম
বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে গত সোমবার বিকাল ৪ টার দিকে স্কুল প্রাঙ্গনে এস.এস.সি- ২০২৬ এর উত্তীর্ণ ২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এলাকার সমাজসেবক নাসির উদ্দিন সোহাগ। এই অনুষ্ঠানে বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের নির্দেশে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন করা হয়। সমাজসেবক নাসির উদ্দিন সোহাগ বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থী আগামী ভবিষ্যতের জন্য জাতিকে চূড়ায় তোলায় একমাত্র উদ্দেশ্য। তিনি বলেন, আমি এই বিদ্যালয়ের এক সময়ের ছাত্র ছিলাম। তোমরাও তোমাদের ভবিষ্যৎকে গড়তে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই ইউনিয়নের এই বিদ্যালয় থেকে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় বিসিএস ক্যাডার অফিসার পর্যন্ত হয়েছে। তিনি আরও বলেন, তাই শিক্ষার কোনো বিকল্প নেই। এই বিদ্যালয়ের  ৮ জন এমপিও ভূক্ত শিক্ষক ও ৪০০ জন শিক্ষার্থী নিয়ে স্কুলটি চলছে। একসময় ১৯৯৪ সনে তার চাচা প্রয়াত এমপি আলহাজ মুজিবুর রহমান মঞ্জুর হাত দিয়ে স্কুলটির জয়যাত্রা শুরু হয়। তখন স্কুলটি টিন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ তোমরা চারতলা বিল্ডিংয়ের মধ্যে নিয়মিতভাবে শিক্ষা অর্জন করছো এবং উচ্চ পর্যায়ে চলে যাও সেই দোয়া ওই করি। এই সময় উপস্থিত ছিলেন, দিঘীরপাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালাম। দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজল ভূইয়া, প্রাক্তন শিক্ষক সুকুমার দাস, সমাজসেবক ও ছাত্রনেতা আমজাদ মিয়া বাজিতপুর উপজেলা শাখা ও দিঘীরপাড় বাজার শিল্প ও বণিক সভাপতি গিয়াস উদ্দিন, আপন মিয়া, মর্নিং সান কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিব, দিঘীরপাড় বোর্ড বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, শফিকুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে নূর রাব্বী। অনুষ্ঠান শেষে স্কুল করিডোরে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করেন নাসিরউদ্দিন সোহাগ।

আপনার জেলার সংবাদ পড়তে