তিস্তায় গোসল করতে নেমে নিখোঁজ যুবক

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩২ পিএম
তিস্তায় গোসল করতে নেমে নিখোঁজ যুবক

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) যুবক নিখোঁজ হয়েছে। বুধবার বিকেলে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ যুবক ওই গ্রামের হালিম ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে আরমান পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি। ওই এলাকার ইউপি সদস্য বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের পর তার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা নৌকায় করে খোঁজাখুঁজি করছেন। রংপুর থেকে ডুবুরি দল রওনার খবর পাওয়া গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে