মোল্লাহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৮ পিএম
মোল্লাহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ শিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের দাবি ও অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে ভিডিও কলে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। ভিডিও কলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা কপিল কৃষ্ণ মণ্ডল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ হেমায়েত উদ্দিন, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, জেলা বিএনপির সদস্য সরদার ওহিদুল ইসলাম, বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম মিয়া ও সাবেক সদস্য শেখ মো. ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী। 

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় উপজেলা বিএনপি, যুবদল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে