প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

সরাইলে পরামর্শ সভা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম
সরাইলে পরামর্শ সভা

‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’এর সফল বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা মীর কামরূজ্জামান কবিরের সভাপতিত্বে এ সভা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্রাচার্য্য, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা, মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, এস আই সুদীপ কুমার বিশ্বাস, ক্রীড়া সংস্থার এস.এম ফরিদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় ইউএনও জানান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করতে সকলের পরামর্শ দরকার। সরাইল সদরের অন্নদা স্কুল মাঠ, কুট্রাপাড়া খেলার মাঠ, অরূয়াইল কলেজ মাঠ ও শাহবাজপুর খেলার মাঠসহ ৪টি মাঠে প্রতিযোগিতা চলবে। শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে মাঠে আসবেন। পরিচালনা কমিটি অংশ গ্রহণকারীদের সহায়তা করবেন। প্রয়োজনে সরকারি কলেজ মাঠেও প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারে। মাঠের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ের প্রধানদের দায়িত্ব নিতে হবে। উপজেলা পর্যায়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। সভায় অংশ গ্রহণকারীরা তাদের পরামর্শ ও মতামত প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে