বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ানগরে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ানগরে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

পিরোজপুরের জিয়ানগরে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জিয়ানগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এসময়ে তিনি জিয়ানগর থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে সেতারাস্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন। 

এসময়ে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর আউয়াল, সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম হাওলাদার, ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল রানা, মৎস্য জীবী দলের সাধারণ সম্পাদক মামুন কাজী, জাসাস এর সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে