নাসিরনগরে ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন এমপি এম এ হান্নান

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৩ পিএম
নাসিরনগরে ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন এমপি এম এ হান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও হাওরে ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য  দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সামিউল বাছির,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য এম এ হান্নান তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের পুষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য সম্পদের উন্নয়ন,প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনার লক্ষ্যে এ পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচির আওতায় মেদির হাওর,শাপলা বিল, উপজেলা পরিষদ পুকুর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরসহ বিভিন্ন জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় মোট ২৮৫ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ এসব জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে