ময়মনসিংহের গফরগাঁওয়ে দরিদ্র ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে গফরগাঁও পৌরসভা বাস্তবায়নে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প এর আওতায় এই শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে পৌর শহরের বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকসুদা বেগম, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ, কর নির্ধারক হাবিবুর রহমান, টিকা দানকারী সুপারভাইজার মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারি কর আদায়কারী মাহমদ শাকের আহমেদ ও মোঃ আবু সাঈদ, বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা সুলতানাসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ শিশুদের সুস্থ মানসিক বিকাশে সমাজের ভূমিকা এবং মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে ছাত্র-ছাত্রীদের বিরত রাখতে বাবা-মাকে অনুরোধ করেন। পরে প্রতিষ্ঠানের ৩৭৫ জন দরিদ্র ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষ উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে ছিল- স্কুল ফাইল, পরীক্ষার বোর্ড, পার্চ, কলম, জ্যামিতি বক্স, কাঠ পিন্সিল, রাবার, জ্যামিতি বক্স, স্কেলসহ আরো অন্যান্য উপকরণ সামগ্রী।